Saturday, March 14, 2026

দেশ ছেড়ে কি অন্য দেশে সংসার পাতছেন বিরুষ্কা? মুখ খুললেন বিরাটের ছোটবেলার কোচ

Date:

Share post:

পাকাপাকি ভাবে নাকি দেশ ছাড়তে চলেছেন বিরাট কোহলি। সংসার পাততে চলেছেন অন্য দেশে । এমনটাই জানালেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি জানান, শীঘ্রই দেশ ছাড়বেন কোহলি। ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্ত্রী অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি। এমনটাই জানালেন রাজকুমার শর্মা।

এই নিয়ে রাজকুমার শর্মা বলেন, “ কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি অনুষ্কা, ভামিকা ও অকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়। সেই কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে।“ এখানেই না থেমে রাজকুমার শর্মা আরও বলেন , “ লন্ডনে ওর থাকতে ভাল লাগে। ওখানকার পরিবেশ ওদের ভাল লাগে। ভারতে থাকলে যে ভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারে ওরা।“

উল্লেখ্য, পরিবার এবং সন্তানদের গোপনীয়তা নিয়ে বরাবরই খুব সচেতন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সবসময় সাংবাদিকদের তিনি অনুরোধ করেন সন্তানদের ছবি না তুলতে। কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান সবসময়। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না বিরুষ্কা।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট, এল বড় আপডেট

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...