Friday, June 26, 2026

মরশুমের মাঝপথেই ধাক্কা লাল-হলুদের, চোটের কারণে ছিটকে গেলেন তালাল

Date:

Share post:

আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল দল। আর তারই মধ্যে বিপত্তি ইস্টবেঙ্গল এফসির। বলা ভাল মরশুমের মাঝপথে বড় ধাক্কা খেল লাল-হলুদ শিবির। হাঁটুর চোটের কারণে চলতি আইএসএল থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার মাদিহ তালাল। ওড়িশা এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। আর এবার মরশুম থেকেই ছিটকে গেলেন তালাল। ফলে মাঝমাঠের এই ভরসাকে এই আইএসএলে আর পাবে না লাল-হলুদ। শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় অস্কার ব্রুজোর দল। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল লাল-হলুদের পক্ষ থেকে।

এদিন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ওড়িশার বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে যে চোট তালালের লেগেছিল তা খতিয়ে দেখা হয়েছে। চিকিৎসকদের রিপোর্টের পর পরিষ্কার, চলতি মরশুমে আর খেলতে পারবেন না তিনি। তালালের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাব।

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার বিরুদ্ধে চোট পান তালাল। চোট পাওয়ার পর বাঁ পায়ে ‘নি ব্রেস’ পরে রিজ়ার্ভ বেঞ্চে বসেছিলেন লাল-হলুদের এই ফুটবলার। ম্যাচের পর দেখা যায় ওড়িশার দুই ফুটবলারের কাঁধে ভর করে সাজঘরে পৌঁছন তালাল। মাঠ থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন হুইলচেয়ারে করে। এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট রয়েছে। তখনই মনে করা হচ্ছিল চোট গুরুতর। দীর্ঘ দিনের জন্য ছিটকে যেতে হতে পারে। আর জল্পনাই সত্যি হল।

আরও পড়ুন- দেশ ছেড়ে কি অন্য দেশে সংসার পাতছেন বিরুষ্কা? মুখ খুললেন বিরাটের ছোটবেলার কোচ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...