Friday, June 5, 2026

একগুচ্ছ কর্মসূচি! চলতি মাসেই ফের পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

একগুচ্ছ কর্মসূচি নিয়ে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। চলতি মাস থেকেই শুরু করা হবে এই তিনটি পৃথক কর্মসূচি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দীক্ষা নামক কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে ব্লক ও শহরে কর্মীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সম্পর্কে জানানো হবে।এই কর্মসূচি মূল ভাবনা, তৃণমূল কংগ্রেস কীভাবে চলে, সে সম্পর্কে কর্মীদের জানানো। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে জেলা জেলায় সম্মেলন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘আলাপচারিতা’। এর মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করা হবে। এছাড়াও ৪ জানুয়ারি অপরাজিতা বিল কার্যকর দাবিতে রাজ্যজুড়ে মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে , ‘চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর’।

আরজি কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অপরাজিতা ওমেন চাইল্ড বিল’ ২০২৪ পেশ করেন তিনি বিধানসভায়। যদিও সেই বিলে এখনও স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি।

আরও পড়ুন- দেশ ছেড়ে কি অন্য দেশে সংসার পাতছেন বিরুষ্কা? মুখ খুললেন বিরাটের ছোটবেলার কোচ

_

_

_

_

_

_

_

_

_

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...