Sunday, April 5, 2026

ঝাড়খণ্ডে নাবালিকা ধ.র্ষণ-মৃ.ত্যু, অভিযুক্তকে বেদম প্রহার স্থানীয়দের

Date:

Share post:

মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর এলাকায় ধর্ষণের পর এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তকে মারধর করার অভিযোগ উঠল বিক্ষুব্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই নাবালিকাকে বাড়ির থেকে কিছুটা দূরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেই সময় শরীরে ছিল না কোন পোশাক। শরীরে একাধিক আঘাতের চিহ্নও ছিল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে চম্পুয়ার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সেখানে চিকিৎসাধীন অবস্থাতে নাবালিকার মৃত্যু হয়।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে বিক্ষুব্ধ গ্রামবাসীরা ভিড় জমান। তাঁরা অভিযুক্তকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের তিনটি দল। কোনও মতে অভিযুক্তকে উদ্ধার করে তারা থানায় নিয়ে যায়।

স্থানীয়দের মতে মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকাকে প্রায় পোশাকবিহীন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কী ভাবে ওই নাবালিকার মৃত্যু হল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...