Saturday, June 13, 2026

ডেলিভারি বাক্সে কাটা কাঁধ! অন্ধ্রপ্রদেশের বাক্স বদল নিয়ে তদন্তে পুলিশ

Date:

Share post:

বাড়ি তৈরির জন্য সরঞ্জাম আসার অপেক্ষা করছিলেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পশ্চিম গোদাবরি জেলার এক মহিলা। বিনামূল্যে এক সংস্থা থেকে বৈদ্যুতিক সরঞ্জামের আসার অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু তার বদলে তাঁর কাছে এসে পৌঁছালো ১.৩ কোটি টাকা মুক্তিপণের দাবি। কিন্তু কীসের মুক্তিপণ (extortion)? সেই রহস্যের সন্ধানে বাক্স খুলতেই বেরিয়ে পড়ল যুবকের কাটা কাঁধ (torso)। দ্রুত পুলিশকে খবর দেন ভয়ার্ত নাগা তুলসি নামের ওই মহিলা।

পশ্চিম গোদাবরীর (West Godavari) ইয়েন্ডাগান্ডি গ্রামের বাসিন্দা নাগা তুলসি বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য চেয়েছিলেন। সেই মতো প্যাকিং বাক্সে (packing box) তাঁর বাড়ির জন্য পাখা, লাইট ইত্য়াদি বৈদ্যুতিন সরঞ্জাম (electronics parts) আসার কথা ছিল। সেই মতো বড় পার্সেল বাক্স আসায় তিনি তা গ্রহণও করেন। কিন্তু তাতেই বেরোয় মানব শরীরের কাটা অংশ (human torso)। সেই সঙ্গে মুক্তিপণ ১.৩ কোটি টাকা চেয়ে একটি চিঠি।

ঘটনায় কাটা শরীরের অংশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে যে সংস্থা থেকে পার্সেল আসার কথা ছিল তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান শরীরের অংশটি ৪৫ বছর বয়সী কোনও পুরুষের। সেই সঙ্গে নিখোঁজ অভিযোগ নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...