Wednesday, June 24, 2026

১১ তম নিউ টাউন বইমেলার লোগো প্রকাশিত হল

Date:

Share post:

নিউটাউন বইমেলা কমিটি ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নিউটাউন শহরের স্কোয়ার মাঠে তাদের ১১ তম বইমেলার আয়োজন করেছে। এ বছরও বই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মূল লক্ষ্য ছাড়াও, মেলায় প্রতিদিন বেশ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান থাকছে। শুক্রবার সেই বইমেলার লোগো প্রকাশিত হল।

উদ্যোক্তারা জানান , যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’র শতবর্ষ বছর, তাই এর উপর ভিত্তি করে বেশ কিছু শিল্পকর্ম এবং পদ্য মেলায় বইমেলার গেটকে সাজানো হবে।
এই মেলায় শতাধিক স্বনামধন্য প্রকাশক তাদের সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন। লিটল ম্যাগাজিনের জন্যও আলাদা প্যাভিলিয়ন থাকবে।

তাদের আরও বক্তব্য, বই এবং শিক্ষা অবিচ্ছেদ্য অঙ্গ । তাই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসএনইউ এবং আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও এই মেলায় উপস্থিত থাকবে। থাকবে HIDCO, NKDA।

প্রতিদিন সন্ধ্যায় সেমিনার এবং প্যানেল আলোচনা থাকছে। স্বনামধন্য শিল্পী ও চিত্রশিল্পীরাও তাদের সম্ভার নিয়ে উপস্থিত হবেন। এরই পাশাপাশি ‘কবিতা উৎসব’ এই মেলার একটি বাড়তি আকর্ষণ।

মেলার উদ্বোধন করবেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি জয় গোস্বামী।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...