Wednesday, June 24, 2026

এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন এমসিএ কর্তা, বললেন , ‘ ও নিজেই ওর নিজের শত্রু’

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন পৃথ্বী শা। সম্প্রতি মুস্তাক আলিতে সুযোগ পেয়েছিলেন পৃথ্বী। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। আর এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্তা। বললেন , ও নিজেই ওর নিজের শত্রু।

বারবার শিরোনামে উঠে আসছেন পৃথ্বী। তাঁর ফিটনেস, শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দলের পাশাপাশি রঞ্জিট্রফি তে দলে সুযোগ পাননি পৃথ্বী। আইপিএল-এর দলেও কেউ নেয়নি পৃথ্বীকে। তবে মুস্তাক আলিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। যার ফলে বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পাননি পৃথ্বী। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন পৃথ্বী। সেখানে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান তুলে ধরেন। সঙ্গে লেখেন, ‘হে ঈশ্বর, আমাকে আর কী কী দেখতে হবে?” আর এরপরই এই নিয়ে মুখ খোলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্তা।

এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ওই কর্তা বলেন, “ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আমরা কার্যত ১০ জন নিয়ে ফিল্ডিং করতাম। কারণ পৃথ্বীকে লুকিয়ে রাখতে হত। ওর পাশ থেকে বল গড়িয়ে গেলেও ধারেকাছে পৌঁছতে পারত না। ব্যাট করার সময়েও বল পর্যন্ত পৌঁছতে পারেছিল না। ওর ফিটনেস, আচরণ, শৃঙ্খলা- সমস্ত কিছু নিয়েই সমস্যা রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা নিয়ম তো হয় না। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং হাবভাব খুব খারাপ। কোনও ক্রিকেটারের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল।“

আরও পড়ুন- ‘প্রাপ্য সম্মান পায়নি’, অশ্বিনের অবসর নিয়ে মুখ খুললেন কপিল দেব

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...