Wednesday, June 24, 2026

মমতার নির্দেশে আম্বেদকর ইস্যুতে এবার পথে নেমে প্রতিবাদ জানাবে তৃণমূল

Date:

Share post:

ভারতীয় সংবিধানের প্রণেতা বিআর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার।রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত। তার আরও সংযোজন, ১০০ বার আম্বেদকরের নাম নেওয়া হয়। কিন্তু আমি বলতে চাই, তার প্রতি আপনাদের অনুভূতি কী? জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মত পার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

এই মন্তব্যের প্রতিবাদে সংসদের বাইরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। লোকসভায় সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এমনকী তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মমতার দাবি, সংবিধান প্রণেতা বাবাসাহেবকে অপমান করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার! সংবিধানবিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিতবিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।

মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে নষ্ট করেছেন। তার কথায়, শুধুমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে সমালোচনার ঝড় থামছেই না। তৃণমূল আগেও এনিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। সংসদে দাঁড়িয়ে আলাদাভাবে প্রতিবাদ জানিয়েছেন সাংসদরা। –

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...