Monday, March 23, 2026

নতুন বছরের শুরুতেও ট্রেন বাতিলের পুরনো ট্রেন্ড! হাওড়ায় দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

Date:

Share post:

বছরের শুরুতে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা হাওড়া শাখায় (Howrah Division)। এবার হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে দুই লেনের ওভার ব্রিজ তৈরির কারণে কাটছাঁট হতে চলেছে রেলের সফর সূচি। জানা যাচ্ছে, আগামিকাল অর্থাৎ ২১ ডিসেম্বর (শনিবার) হাওড়ার মেন লাইনে বেশকিছু জায়গায় পাওয়ার ব্লক থাকবে। পাশাপাশি নতুন বছরের প্রথম মাসে ২২ জানুয়ারি বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। এই সংক্রান্ত বিবৃতি দিয়ে পূর্ব রেল (Eastern Railway) হাওড়া ব্যান্ডেল শাখায় বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা 

হাওড়া থেকে শেওড়াফুলি: ৩৭০৪১, ৩৭০৪৩, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯, ৩৭০৫১, ৩৭০৫৫, ৩৭০৫৭, ৩৭০৫৯, ৩৭০৬১, ৩৭০৬৩

শেওড়াফুলি থেকে হাওড়া: ৩৭০৪২, ৩৭০৪৪, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫২, ৩৭০৫৬, ৩৭০৫৮, ৩৭০৬০, ৩৭০৬২, ৩৭০৬৪

হাওড়া থেকে ব্যান্ডেল: ৩৭২১৫, ৩৭২৩১, ৩৭২৩৭, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭২৫৭, ৩৭২৬৩, ৩৭২৬৭, ৩৭২৭১, ৩৭২৭৫, ৩৭২৭৮

ব্যান্ডেল থেকে হাওড়া: ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০, ৩৭২২০, ৩৭২৩০, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪৪, ৩৭২৪০, ৩৭২৫৪, ৩৭২৬৪, ৩৭২৮৮

এছাড়াও আপ ও ডাউনের দুটি করে শ্রীরামপুর ও বেলুড় মঠ লোকাল বাতিল থাকবে। পাশাপাশি ২৩ তারিখ থেকে ২৮ (ডিসেম্বর) তারিখের মধ্যে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...