Monday, April 13, 2026

কর্মীদের টাকা নিয়ে প্র.তারণা, উত্থাপ্পার বিরুদ্ধে জারি গ্রে.ফতারি পরোয়ানা

Date:

Share post:

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানার। উত্থাপ্পার বিরুদ্ধে অভিযোগ নিজের সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতারণার। অভিযোগ, কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা না করানোর। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা যাচ্ছে, টাকার পরমাণ ২৩ লক্ষ । আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্থাপ্পাকে।

জানা যাচ্ছে, উথাপ্পার একটি পোশাক তৈরির সংস্থা রয়েছে। সেই সংস্থার বিরুদ্ধে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বকেয়ার পরিমাণ ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ টাকা। সূত্রের খবর, সংস্থার পরিচালক হিসাবে ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্থাপ্পাকে। না হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে।

গত ৪ ডিসেম্বর উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি। তিনি জানিয়েছেন, উত্থাপ্পার সংস্থার বিপুল অর্থ বকেয়া থাকায় সংস্থার কর্মীদের তহবিলের হিসাবের কাজ আটকে রয়েছে। যা গ্রাহণযোগ্য নয়। এদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে, সেখানে উত্থাপ্পা বর্তমানে থাকেন না। গত এক বছর তিনি দুবাইয়ে থাকেন বলেই খবর। উত্থাপ্পার থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন অশ্বিনের বাবা : সূত্র

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...