Monday, April 6, 2026

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বদল আনতে উদ্যোগী বনসল ও রাইস গ্রুপ

Date:

Share post:

পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে যুগান্তকারী পরিবর্তন আনতে যৌথ উদ্যোগ নিল প্রখ্যাত বনসল ক্লাসেস প্রাইভেট লিমিটেড এবং রাইস গ্রুপ (রাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এগজামিনেশনস প্রাইভেট লিমিটেড)। যৌথ ভাবে বাংলার পড়ুয়াদের পথ দেখাবে ‘রাইস-বনসল ইনস্টিটিউট’, যেখানে থাকবে আইআইটি-জেইই (IIT-JEE) এবং নিট (NEET)-এর মতো পরীক্ষার জন্য শ্রেষ্ঠ মানের কোচিং-এর ব্যবস্থা। বিশেষ পাওনা হিসেবে পড়ুয়ারা পাবেন এই দুই প্রখ্যাত প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতা।

কোটা শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয় এবং পোস্টার প্রকাশের মধ্যে দিয়ে এই সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করে তারা।

বনসল ক্লাসেস প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর সমীর বনসল বলেন, “এই যৌথ সংগঠনের সূচনা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ৪৩ বছর ধরে বনসল ক্লাসেস ভারতের বিভিন্ন কঠিন পরীক্ষাগুলির প্রস্তুতিতে পরিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে এসেছে। আমাদের আশা, রাইস গ্রুপের সহযোগিতায় আমরা আমাদের সফল পদ্ধতিগুলি বাংলার পড়ুয়াদের সঙ্গেও ভাগ করে নিতে পারব। উন্নত প্রযুক্তি ও ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রয়োজন মেটানো হবে।”

এই বিষয়ে রাইস গ্রুপের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় জানান, “১৯৮৫ সাল থেকে রাইস এডুকেশন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রদের পাশেই রয়েছে। বনসল ক্লাসেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় সেই আঞ্চলিক দক্ষতার সঙ্গে মেলবন্ধন ঘটল জাতীয় মানের উৎকর্ষতারও। আশা করি, তা পূর্ব ভারতের ছাত্রদের জন্য বিশ্বমানের সুযোগ সৃষ্টি করবে।”

রাইস-বনসল ইনস্টিটিউট উন্নত শিক্ষাপদ্ধতি, ব্যক্তিগত মেন্টরশিপ, এবং উচ্চমানের শিক্ষায় সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের জন্য এক নতুন যুগের সূচনা করবে বলে আশা।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...