Saturday, February 21, 2026

অশ্বিনের অবসরে অভিমানী জাদেজা, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

গাব্বা টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। সকলকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। ভারতীয় তারকার এই অবসরের খবর যেমন টের পায়নি পরিবারের লোকজন, তেমনি টের পাননি দীর্ঘদিনের সতীর্থ রবীন্দ্র জাদেজা। তাই অশ্বিনের বিদায়ে অভিমানী জাড্ডু।

ভারতীয় দলের ভরসা ছিলেন অশ্বিন-জাডেজা জুটি। দু’জনে একসঙ্গে খেলেছেন ৫৮টি টেস্ট । বিপক্ষ ব্যাটারদের ত্রাস ছিলেন ভারতীয় দলের এই জুটি। তবে এবার জুটি ভাঙল। অবসর নিয়েছেন অশ্বিন। আর তাই অশ্বিনের অবসরে অভিমানী জাদেজা। তিনি বলেন, “ সারাটা দিন আমরা একসঙ্গেই ছিলাম। অথচ অশ্বিন আমাকে সামান্যতম ইঙ্গিতও দেয়নি। আমরা বুঝতে পারছি ওর মাথার মধ্যে কী চলছিল। বিষয়টা শেষ মুহূর্তে জানতে পারি। অশ্বিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যাওয়ার ৫ মিনিট আগে। খবরটা আমার কাছে আঘাতের মতো ছিল। আমরা অনেকদিন ধরে বোলিং জুটি ছিলাম। সব সময় পরস্পরকে উৎসাহিত করতাম। একসঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করতাম। ব্যক্তিগত ভাবে অনেক কিছুর অভাব অনুভব করব।“

এখানেই না থেমে জাদ্দু আরও বলেন, “ আশা করব ভাল কোনও স্পিনার-অলরাউন্ডার অশ্বিনের অভাব পূর্ণ করবে দলে। ভারতে প্রতিভার কোনও অভাব নেই। এমন নয় যে কেউ অপরিবর্তনীয়। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা তরুণদের জন্য সুবর্ণসুযোগ। কেউ নিশ্চয়ই কাজে লাগাবে।“

আরও পড়ুন- কর্মীদের টাকা নিয়ে প্র.তারণা, উত্থাপ্পার বিরুদ্ধে জারি গ্রে.ফতারি পরোয়ানা

spot_img

Related articles

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...