Saturday, June 13, 2026

মালদহ পুলিশের বড় সাফল্য! অপহরণের ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার নাবালিকা

Date:

Share post:

ফের জেলা পুলিশের সাফল্য। অপহরণ হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই উদ্ধার শিশু। অভিযোগ, শনিবার সকালে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে খেলার সময় তাকে তুলে নিয়ে যায় বাইক বাহিনী। তদন্তে নেমে ৬ঘণ্টার মধ্যেই উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে সাত বছরের নাবালিকাকে উদ্ধার করে মালদহ পুলিশ।

এদিন সকালে বাড়ির সামনে খেলছিল সাত বছরের নাবালিকা। পরিবারের অভিযোগ, সেসময় বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসে তাকে তুলে নিয়ে চম্পট দেয়। নাবালিকার আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মেয়েকে কে বা কারা অপহরণ করছে ভেবে দিশাহারা হন মা মালা বিবি ও বাবা রাজু শেখ। ঘটনায় সালালপুরে আতঙ্ক ছড়ায়। কেঁদে আকুল পরিবারের অন্যান্য সদস্যরা।

তদন্তে নেমে বাইক বাহিনীর গতিবিধি ট্র্যাক করে উত্তর দিনাজপুরে পৌঁছয় জেলা পুলিশ। সেখানেই নাবালিকাকে বন্দি করে রাখা হয়েছে বলে খবর মেলে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে মালদহ (Maldah) পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকে। তাদের জেরা করে এর পিছনে কী উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ।  ৬ ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার মালদহ পুলিশের সাফল্য বলেই দাবি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...