Saturday, April 4, 2026

গাড়ির স্টিয়ারিংয়ে নাবালক, মুম্বইয়ে এসইউভির ধাক্কায় প্রাণ গেল ফুটপাথে ঘুমন্ত একরত্তির!

Date:

Share post:

ফের খবরের শিরোনামে মুম্বই। বাবার পাশেই ফুটপাথে ঘুমোচ্ছিল শিশুটি। আচমকা বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই শিশুকেই ফুটপাথে উঠে পিষে দিল। বছর চারেকের আয়ুষ লক্ষ্মণ কিনভারের গাড়ির ধাক্কা প্রাণ কেড়ে নিল শনিবার মধ্যরাতে। আর এই ঘটনা মাস কয়েক আগে ঘটে যাওয়া পুণের পোর্শেকাণ্ডের স্মৃতি উস্কে দিল। পুণের মতোই মুম্বইয়ের এই ঘটনায় গাড়ির স্টিয়ারিং ছিল এক নাবালকের হাতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক একটি এসইউভি চালাচ্ছিল। সে ভিলে পার্লের বাসিন্দা। শনিবার মাঝরাতে গাড়ি চালিয়ে ফেরার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। একরত্তি আয়ুষের গাড়িচাপা পড়ে মৃত্যু হয়। আয়ুষের বাবাও এই ঘটনায় আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্থানীয়রাই আয়ুষ এবং তার বাবাকে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তি আয়ুষের। স্থানীয়েরা ধরে ফেলেন গাড়িচালক নাবালককেও। এরপর পুলিশ এসে এসইউভি আটক করে। গ্রেফতার করা হয় নাবালককেও। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নাবালক মত্ত ছিল কি না, কোথা থেকে অত রাতে ফিরছিল বা কোথায় যাচ্ছিল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...