Tuesday, June 23, 2026

বাল্য বিবাহ ঠেকাতে ব্যর্থ হিমন্ত! অসমে ৪৮ ঘণ্টায় গ্রেফতার ৪১৬

Date:

Share post:

২০২৩ সাল থেকে প্রচার ও ধরপাকড় চালাচ্ছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswa Sharma) পুলিশ। তা সত্ত্বেও বাগে আনা যায়নি বাল্যবিবাহ। নজরদারির অভাব স্পষ্ট হয় যখন মাত্র ৪৮ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করে অসম পুলিশ (Assam police)। বাল্য বিবাহ (child marriage) রোধে হিমন্ত সরকারের এই নিয়ে তৃতীয় পদক্ষেপ। তবে রাজ্যের প্রত্যন্ত এলাকায় মানুষের মধ্যে প্রচারে যে একেবারেই ব্যর্থ অসম প্রশাসন তা এত বেশি সংখ্যক বাল্যবিবাহের ঘটনাতেই প্রমাণিত হয়।

গ্রামীণ অসমে বাল্যবিবাহের মতো ঘটনার সঙ্গে নারী নির্যাতনের (women atrocity) ঘটনা বাড়ার সম্পর্ক রয়েছে বলে এক সময় স্বীকার করে নিয়েছিল হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswa Sharma) বিজেপি সরকার। ২০২৬ সালের মধ্যে বাল্যবিবাহ (child marriage) বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। এরপরেও শীতে বিয়ের মরশুমের শুরুতে ও শেষে রেকর্ড সংখ্যক বাল্যবিবাহের অভিযোগ জমা পড়ছে প্রশাসনের কাছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৪,৫১৫ টি অভিযোগ জমা পড়েছিল বাল্য বিবাহ নিয়ে। গ্রেফতার করা হয়েছিল ৩,৪৮৩ জনকে। দ্বিতীয় দফায় অক্টোবরে অভিযোগ জমা পড়ে ৭১০টি।

সব ক্ষেত্রেই অভিযুক্ত পরিবারের সঙ্গে দেখা যায় স্থানীয় গ্রামের বাসিন্দাদেরও বাল্য বিবাহে (child marriage) ইন্ধনের অভিযোগে গ্রেফতার করে হিমন্ত (Himant Biswa Sharma) সরকারের পুলিশ। সর্বশেষ ২১ ডিসেম্বর রাত থেকে ২২ ডিসেম্বর বিকাল পর্যন্ত ৩৩৫টি অভিযোগের ভিত্তিতে ৪১৬ জনকে গ্রেফতার করা হয়। একাংশ সমাজকর্মীদের দাবি, অনেক গ্রামীণ ও আদিবাসী এলাকায় বাল্যবিবাহকে বেআইনি মনে করা হয় না। সেই সব জায়গায় এটি প্রথা হিসাবে স্বীকৃতি পায়। ফলে গ্রামের মানুষকে গ্রেফতারে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকছে। অন্যদিকে গ্রামের মানুষদের গ্রেফতার না করে তাঁদের মধ্যে এই প্রথা বন্ধে কোনও প্রচারের উদ্যোগ দেখা যাচ্ছে না।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...