Wednesday, May 13, 2026

এবার বাউন্সারদের বিরুদ্ধে পুলিশকে ধাক্কার অভিযোগ! অল্লুর বাড়িতে হামলা ‘ছাত্র’দের

Date:

Share post:

একবার তেলেঙ্গানা (Telengana) সরকার দোষ দিচ্ছে অল্লুকে। পরক্ষণেই নিজের অবস্থান পরিস্কার করতে মাঠে নামছেন অল্লু (Allu Arjun)। তবে এবার তেলেঙ্গানা পুলিশ প্রশাসনের বাইরে অল্লুর উপর ব্যক্তিগত আক্রমণও শুরু হল। হায়দ্রাবাদে (Hyderabad) তারকার বাড়িতে হামলা চালালো ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল যুবক। পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে। তবে পদপিষ্টের (stampede) ঘটনায় পুলিশ-প্রশাসনের বারবার প্রকাশ্যে মুখ খোলায় এভাবে বাড়িতে হামলা বলে একাংশের রাজনীতিকদের দাবি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revant Reddy) বিধানসভায় ভিডিও তুলে ধরে দাবি করেন পদপিষ্ট হওয়ার ঘটনায় হাত রয়েছে পুষ্পা (Pushpa) অভিনেতার। পাল্টা সাংবাদিক বৈঠক করে অল্লু দাবি করেন ঘটনার দিন তাঁর সঙ্গে তাঁর সন্তানরাও ছিল। ফলে ভিড়কে কখনোই তিনি প্রশ্রয় দিতে পারেন না।

এরপরে তেলেঙ্গানা পুলিশ (Telengana Police) আরো একটি গুরুত্বপূর্ণ দাবি করে। তাদের দাবি অল্লুর বাউন্সাররা (bouncer) ভিড় ঠেকাতে তৎপর পুলিশকেও ধাক্কা মারে। সেখানে বাউন্সারদের দায়বদ্ধতা জনগণের থেকে বেশি সেলিব্রিটির উপরে প্রকাশ পায়। যার দায় সেলিব্রেটিদেরও নিতে হবে। উভয় পক্ষের এই ধরনের দাবি-পাল্টা দাবির জেরে এবার হামলা আল্লুর হায়দ্রাবাদের জুবিলী হিলস-এর (Jubilee Hills) বাড়িতে হামলা চালায় কিছু যুবক। তাদের দাবি তারা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাড়িতে টমেটো ছোড়া, বাড়ির টব ভাঙচুর করা হয়। এবং সন্ধ্যা থিয়েটারের (Sandhya theater) ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। যদিও পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...