Friday, June 26, 2026

কুয়েতে আরবি রামায়ণ থেকে সর্বোচ্চ সম্মান মোদিকে, সাক্ষাৎ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে

Date:

Share post:

প্রথমবার মধ্যপ্রাচ্যের কুয়েতে গিয়ে আবরি ভাষায় অনুবাদ করা রামায়ণ (Ramayana) ও মহাভারত (Mahabharat) উপহার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে কুয়েতের (Kuwait) আমিরের হাত থেকে গ্রহণ করলেন সেই দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ মুবারক দ্য গ্রেট’। বরাবার ভারতীয় ও ভারতের সংস্কৃতিকে সম্মান জানিয়ে আসা মধ্যপ্রাচ্যের দেশে জাতি-ধর্মের বিভেদ কীভাবে মুছে গিয়েছে, তার ছবিও দেখলেন ভারতের প্রধানমন্ত্রী।

শনিবার ৪৩ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফরে যান নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁকে অভ্যর্থনা জানান আবদুল্লা আল-বারুন, যিনি রামায়ণ ও মহাভারতে আরবিতে (Arabian) অনুবাদ করেন। সেই সঙ্গে ছিলেন লতিফ আল-নেফেস, যিনি এই বই দুটির প্রকাশক। সেই সঙ্গে মোদি সাক্ষাৎ করেন কুয়েতের আমির শেখ মেশাল আল-সাবাহ-র সঙ্গে। একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়। বিশেষত ওষুধ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। ইতিপূর্বেই কুয়েতের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তি রয়েছে।

ভারতের একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক (migrant labours) প্রতি বছর কুয়েত (Kuwait) পাড়ি দেয় জীবিকার সন্ধানে। সম্প্রতি সেখানে একটি ভাড়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও তাঁদের ভারতে ফিরিয়ে এনে জীবিকা দেওয়া নিয়ে কোনও কথা হয়নি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...