Tuesday, June 23, 2026

এবার অশ্বিনকে নিয়ে আবেগঘন বার্তা মোদির, কী বললেন তিনি

Date:

Share post:

গাব্বা টেস্টের পর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর এই অবসরের কথা শুনে চমকে ওঠে ক্রিকেট দুনিয়া। অশ্বিনের অবসরে অবাক হয়ে যান সবাই। অবাক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে অশ্বিনের অবসরের পর তাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সঙ্গে চিঠিতে শুভেচ্ছাও জানান তিনি।

মোদি চিঠিতে অশ্বিনের উদ্দেশ্যে বলেন, তুমি ক্যারম বলের মতো করে চমকে দিয়েছ অবসরের সিদ্ধান্তে। এতদিন দেশের জার্সিতে খেলেছ, তাই অনেক শুভেচ্ছা রইল। আমাদের মনে আছে, মা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তুমি দেশের হয়ে খেলতে নেমেছ। গোটা চেন্নাই যখন বন্যায় ডুবে, তুমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছ না, তখনও খেলেছ দক্ষিণ আফ্রিকার মাটিতে। এমন অসাধারণ কেরিয়ারের জন্য বাহবা জানাই তোমাকে।”

বর্ডার-গাভাস্কর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল-এ খেলবেন তিনি।

আরও পড়ুন- বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...