Wednesday, May 13, 2026

গাব্বায় হারের লজ্জা থেকে বাঁচানোর পর মেলবোর্ন নিয়ে পরিকল্পনা শুরু আকাশ দীপের

Date:

Share post:

ব্রিসবেনে আকাশ দীপ এবং যশপ্রীত বুমরাহ সৌজন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে টিম ইন্ডিয়া। তাদের ব্যাটিং-এর সৌজন্যে ফলো অনের লজ্জা থেকে বাঁচে ভারতীয় দল। আর এরপর মেলবোর্নে চতুর্থ টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী আকাশ দীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টেস্টে খেলার সুযোগ পাননি। তৃতীয় টেস্টে সুযোগ পেয়ে নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন আকাশ।

বর্ডার-গাভাস্কর ট্রফির মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচ। সেই টেস্টের আগে আরও আত্মবিশ্বাসী আকাশ । এই নিয়ে তিনি বলেন, “ আমরা ব্যাটিং অর্ডারের শেষ দিকে থাকি। লক্ষ্য থাকে ২০, ২৫ বা ৩০ রান যোগ করার। সেটাই অনেক সময় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। দলকে যতটা সম্ভব সাহায্য করার মানসিকতা নিয়ে মাঠে নামি। ব্রিসবেনেও সেদিন একই লক্ষ্য ছিল। ফলো-অন বাঁচাতে হবে, এমন কিছু ভাবিনি। শুধু কিছুটা সময় ২২ গজে থাকতে চেয়েছিলাম। ঈশ্বর চেয়েছিলেন বলেই আমরা ফলো-অন বাঁচাতে পেরেছিলাম। প্রথম বার অস্ট্রেলিয়ায় খেলতে এসেছি। বুমরাহ ভাই অনেক সাহায্য করছে। আমাকে ছোট ছোট কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো খুবই কাজে লাগছে। কখনও বেশি উত্তেজিত না হতে বলেছে। প্রাথমিক শৃঙ্খলা বজায় রেখে বল করতে বলেছে। কারণ এখানকার পিচ এমনিতেই জোরে বোলারদের সহায়ক। দেশে যে ভাবে বল করি, এখানেও সে ভাবেই করতে বলেছে।“

এখানেই না থেমে আকাশ আরও বলেন, “ওই রকম পরিস্থিতিতে ম্যাচ বাঁচাতে পারলে গোটা দলের আত্মবিশ্বাসই বৃদ্ধি পায়। আমাদের সাজঘরেও সেই ছবি দেখা গিয়েছিল। ফলো-অন বাঁচানোর মুহূর্তটা সকলে খুব উপভোগ করেছিল। সবাই খুশি হয়েছিল।“

এরপর মেলবোর্ন টেস্ট নিয়ে আকাশ দীপ বলেন, “দলের পরিকল্পনার কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। তাহলে তো অস্ট্রেলিয়া সেই মতো প্রস্তুতি নিয়ে ফেলবে! জোরে বোলার হিসাবে আমরা শৃঙ্খলা বজায় রাখতে চাই। লাইন-লেংথ বজায় রাখা জরুরি। পিচ এবং পরিবেশ দেখে চূড়ান্ত পরিকল্পনা তৈরি হবে। ওভার দ্য উইকেট এবং রাউন্ড দ্য উইকেট বল করতে হতে পারে। “

আরও পড়ুন- এবার অশ্বিনকে নিয়ে আবেগঘন বার্তা মোদির, কী বললেন তিনি

 

 

 

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...