Wednesday, June 24, 2026

মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টা, ছুটির আনন্দ মাটি পর্যটকদের

Date:

Share post:

ছুটির দিনে এমনিতেই সাম্প্রতিক সময়ে মেট্রোতে ভিড়ের পরিমাণ অন্যান্য দিনের থেকে বেশি থাকে। সেই সঙ্গে শীতে বেড়ানোর মরশুম শুরু হওয়ার পর থেকে রবিবার তিল ধারণের জায়গা থাকে না মেট্রোতে (Kolkata Metro)। এই পরিস্থিতিতে রবিবার মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টার (suicide attempt) ঘটনায় বিকালে ব্যাহত পরিষেবা। ফলে আপ ও ডাউনের একাধিক স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় দুই লাইনের মেট্রো চলাচল।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শোভাবাজার সুতানুটী (Sobhabazar Sutanuti) স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টায় লাইনে ঝাঁপ দেন। সেই সময় ডাউন লাইনে কবি সুভাষগামী একটি ট্রেন আসছিল। লাইনে ওই ব্যক্তিকে দেখে দ্রুত এমার্জেন্সি ব্রেক (emergency brake) কষেন চালক। কিন্তু তিনি দুই লাইনের ফাঁকে আটকে যান। ফলে সহজে তাঁকে বের করা সম্ভব হয় না।

মেট্রো কর্তৃপক্ষ দ্রুত দুপাশের লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। শুরু হয় উদ্ধার কাজ। মেট্রো কর্মী সহ আরপিএফ (RPF) হাত লাগায় আটকে যাওয়া ব্যক্তিকে বের করে আনতে। সেই পরিস্থিতিতে ভিড়ে ঠাসা মেট্রোয় আটকে পড়েন যাত্রীরা। অনেকেই অসুস্থ বোধ করেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় দুই লাইনের ট্রেন চলাচল। এরপর সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...