Wednesday, April 8, 2026

রবিবাসরীয় সকালে মা ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো বাইক, মৃত ২

Date:

Share post:

ছুটির সকালের শহরে দুর্ঘটনা। মা ফ্লাইওভারে (MAA Flyover) বাইকের বেপরোয়া গতির বলি ২। মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনিশ রানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের বাঁকের গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর ছিল না। দুজনেই ছিটকে পড়েন নীচে। মৃতেরা বউবাজার এলাকার বাসিন্দা।

রবিবাসরীয় সকালে বাইকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না ১৮ বছরের দুই যুবকের। সকাল সাড়ে ছয়টা নাগাদ এই বাইক দুর্ঘটনাটি (Bike Accident) ঘটেছে। বাইকটি উড়ালপুল থেকে নীচে পড়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত তিলজলা ও প্রগতি ময়দান থানার (Pragati Maidan Police) পুলিশ কর্মীরা ২ যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলেও, তাঁদের বাঁচানো যায়নি। প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণেই সাতসকালে এই দুর্ঘটনা।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...