Tuesday, June 9, 2026

মোহালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল, NDRF-এর সঙ্গে উদ্ধারকাজে সেনা

Date:

Share post:

পাঞ্জাবের মোহালিতে (Mohali, Punjab) বড় দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় ব্যস্ত শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। সোহানা এলাকায় ৬-তলা ওই বহুতলের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলাকালীন প্রাথমিকভাবে এক যুবতীকে উদ্ধার করা হয়। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যুর খবর মিলেছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে নেমেছে সেনা- জওয়ানরাও (Indian army)।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাগ্রস্থ বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি জিম রয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনেকেই সেখানে শরীরচর্চা করছিলেন। প্রথম তলায় বাচ্চাদের টিউশন ক্লাস চলছিল। এছাড়াও অনেকে সেখানে পিজি (Paying Guest) হিসেবে থাকতেন। সকলেই চাপা পড়েছেন, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বেআইনি নির্মাণের জেরে ভয়াবহ এই দুর্ঘটনা কী না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মোহালির পুলিশ সুপার দীপক পারিক (Deepak Parik)।

Related articles

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...