Tuesday, June 9, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘরের মাঠে ব্যাক টু ব্যাক জয় ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে হারাল ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠল অস্কার ব্রুজোর দল। লাল-হলুদের সংগ্রহ ১৩ পয়েন্ট। তবে এদিন যেভাবে খালিদ জামিলের দলকে চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। তাতে লাল-হলুদ জিততে ৩ থেকে ৪ গোলে।

২) জয় দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করল বাংলা। এদিন দিল্লিকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে অভিষেক পোড়েল। ১৭০ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে ৪ উইকেট মুকেশ কুমারের।

৩) সামনেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আর তার আগে সমস্যায় ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সময়টা ভালো যাচ্ছে না বিরাটের। প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেও, তারপর আর রান পাননি কোহলি। আর এবার মাঠের বাইরেও সমস্যায় বিরাট। তাঁর পানশালাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় ব্যাটার। মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিস পেয়েছেন বিরাট।

৪) গাব্বা টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। সকলকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন। ভারতীয় তারকার এই অবসরের খবর যেমন টের পায়নি পরিবারের লোকজন, তেমনি টের পাননি দীর্ঘদিনের সতীর্থ রবীন্দ্র জাদেজা। তাই অশ্বিনের বিদায়ে অভিমানী জাড্ডু।

৫) ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানার। উত্থাপ্পার বিরুদ্ধে অভিযোগ নিজের সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতারণার। অভিযোগ, কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা না করানোর। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...