Monday, March 16, 2026

হামলার পর বাড়ি থেকে দুই সন্তানকে নিরাপদ আশ্রয়ে সরালেন আল্লু অর্জুন

Date:

Share post:

হায়দরাবাদের পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুর ঘটনায় এবার হামলার শিকার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে হায়দরাবাদে নায়কের জুবিলি হাউসে পাথর ছুঁড়ে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় দুই সন্তানকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

শুধু তাই নয়, নিহতের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। উল্লেখ্য, যদিও এর আগে সেই নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন আল্লু।

এই দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির সীমানা দেওয়ালের ওপর উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। একদল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েন আল্লু অর্জুন।

তাই তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি। দেখা যায়, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই। জানা গিয়েছে, দুই সন্তানকে আল্লুর বাবা-মা এর কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। অল্লু সেখানে উপস্থিত হওয়ার পরেই ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তার চার বছরের সন্তান এখনও কোমায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে অল্লুর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন।
দরজার বাইরে থেকেই অল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টম্যাটো। বাড়ির সামনে থেকে ফুলের টবগুলি তুলে মাটিতে আছাড় মেরে তা ভাঙা হয়। এরপর আর কোনও ঝুঁকি নিতে রাজি হননি অভিনেতা।

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...