Tuesday, June 23, 2026

বিবাদি বাগে বহুতল থেকে পড়ে মৃত বৃদ্ধ, কারণ নিয়ে ধন্দ

Date:

Share post:

শহরের প্রাণকেন্দ্র বিবাদি বাগে (BBD Bag) বহুতল থেকে পড়ে মৃ্ত্যু হল এক বৃদ্ধের। এতটাই উঁচু থেকে তিনি পড়ে যান, যে নেতাজী সুভাষচন্দ্র বসু রোডের ফুটপাথে ফাঁটল ধরে। যদিও তিনি পড়ে যান, না আত্মহত্যার জন্য লাফ দেন, তা স্পষ্ট নয় স্থানীয়দের কাছে। সপ্তাহের প্রথমদিনের ব্যস্তসময় এই ঘটনায় স্থানীয় গুরুত্বপূর্ণ দুটি অফিসে চাঞ্চল্য তৈরি হয়।

নেতাজী সুভাষচন্দ্র বসু রোডের উপর মার্শাল হাউস (Marshall House) থেকে ঝাঁপ দেন ওই বৃদ্ধ। পাশের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Central Bank of India) রিজিওনাল অফিস চত্বরের সামনে ফুটপাথে তিনি পড়ে যান। স্থানীয়রা দ্রুত হেয়ার স্ট্রিট থানায় (Hare Street police station) খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম কিশোর কুমার দাগা। ৬৮ বছরের ওই বৃদ্ধ আদৌ মার্শাল হাউসের কোনও কর্মী ছিলেন কিনা তদন্ত করছে পুলিশ। সেই সঙ্গে কীভাবে তিনি পড়ে গেলেন তারও তদন্ত চলছে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...