Sunday, June 28, 2026

পাশ-ফেল চালুর পথে কেন্দ্র, পঞ্চম থেকে অষ্টমে বদল নিয়ম

Date:

Share post:

কেন্দ্র সরকারের স্কুলগুলিতে নতুন করে পাশ ফেল প্রথা ফিরতে চলেছে। নতুন শিক্ষানীতিতে (NEP) পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়ার যে প্রথা ছিল, নতুন বছর থেকে বদলাবে সেই নিয়ম। তবে রাজ্যগুলি নিজেদের মতো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বলেও শিক্ষা দফতর (Ministry of Education) জানিয়েছে।

শিক্ষাক্ষেত্রে বড় বদলের ঘোষণা হল সোমবার। কেন্দ্র সরকারের প্রায় ৩ হাজার স্কুলে এবার থেকে পঞ্চম (class-V) থেকে অষ্টম শ্রেণি (class-VIII) পর্যন্ত যারা ফেল করবে তাদের ফেল বলেই গণ্য করা হবে। তবে তাদের ক্ষেত্রে শুধরে নেওয়ারও সুযোগ থাকছে। দুমাসের মধ্যে তারা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারলে তাদের পরবর্তী ক্লাসে তোলা হবে না। এক্ষেত্রেই এলো নিয়মের সবথেকে বড় বদল। এপর্যন্ত অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল (pass fail) না থাকায় উত্তরণের থেকে বেশি নম্বর না পেলেও তারা পরবর্তী ক্লাসে যোগ দিতে পারত। এখন থেকে অনুত্তীর্ণ পড়ুয়া (fail) পুরোনো ক্লাসেই পড়বে। তবে সেক্ষেত্রে স্কুল কোনওভাবেই সেই পড়ুয়াকে স্কুল থেকে বের করা যাবে না বলে নির্দেশিকায় জানায় শিক্ষা দফতর।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...