Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর থিমে স্বীকৃতি, দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যাচ্ছে বাংলার ট্যাবলো

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পাচ্ছে এরাজ্যের ট্যাবলো। গত বার দিল্লির সাধারন্তন্ত্র দিবসে কন্যাশ্রী প্রকল্প বিষয় ভাবনার ওপর রাজ্য সরকারের প্রস্তাবিত ট্যাবলো কেন্দ্র বাতিল করে দিয়েছিল। কিন্তু এবছর লোকশিল্পীদের নিয়ে রাজ্য সরকারের ট্যাবলোকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রাজ্যের লোক প্রসার প্রকল্পকে সামনে রেখে রাজ্যের ট্যবলো পরিকল্পনা করা হয়েছে। জঙ্গলমহলের প্রেক্ষাপট ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ট্যাবলোটিকে সাজিয়ে তোলা হচ্ছে। ছৌ এবং বাউল শিল্পীরা রাজ্যের তরফে কুচকাওয়াজে অংশ নেবেন। পারফরম্যান্সের নিরিখেই বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। জানা গেছে ট্যাবলোর গাড়িতে থাকবে একাধিক মডেল। আর কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন। হবে বাউল গান ও ছৌ নৃত্য। রাজ্যের এই বিষয় ভাবনা ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সংশ্লিষ্ট নির্বাচক কমিটির চিঠি নবান্নে পৌঁছেছে। সেই সঙ্গে রাজ্যের তরফে প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে।প্রসঙ্গত রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার লোক প্রসার প্রকল্প হাতে নিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী এই প্রকল্পের অধীনে এসেছেন।

আরও পড়ুন- পুরোনো চুক্তিকেই হাতিয়ার, হাসিনাকে প্রত্যর্পণের দাবি ইউনূস সরকারের

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...