Sunday, April 12, 2026

ভয়াবহ দুর্ঘটনা! জম্মু-কাশ্মীরের পুঞ্চে খাদে গড়িয়ে পড়ল সেনার গাড়ি, মৃত ৫ জওয়ান, আহত ৫

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা! মঙ্গলবার সন্ধেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় খাদে পড়ে গেল ভারতীয় সেনার একটি গাড়ি। নিহত অন্তত ৫ জওয়ান। আরও অন্তত ৫ জওয়ান গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময়ে গাড়িটিতে অন্তত ১৮ জন জওয়ান ছিলেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, এখনও তা স্পষ্ট নয়।

জানা গিয়েছে, নীলম সদর দফতর থেকে বালনোই পোস্টে আসছিলেন ১১ নম্বর মাদ্রাজ লাইট ইনফ্যান্ট্রি বাহিনীর সদস্যরা। গন্তব্যে পৌঁছনোর কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ১১ নম্বর মাদ্রাজ লাইট ইনফ্যান্ট্রির ‘কুইক রিঅ্যাকশন টিম’। দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আহত কর্মীদের অবিলম্বে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আরও চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন- ‘নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা ছিল’, টিম ইন্ডিয়ার নেতৃত্ব না পাওয়া নিয়ে বললেন অশ্বিন

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...