Monday, June 15, 2026

‘নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা ছিল’, টিম ইন্ডিয়ার নেতৃত্ব না পাওয়া নিয়ে বললেন অশ্বিন

Date:

Share post:

সদ্য আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সবাইকে চমকে দিয়ে অবসর নেন অশ্বিন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেললেও, টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি অশ্বিনের। যদিও তাতে কোন আক্ষেপ নেই ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের। তবে অশ্বিন মনে করেন জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা তাঁর ছিল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ আমার মনে হয়, আমার পক্ষে কোন ফ্যাক্টরটা কাজ করে বা অন্যদের পক্ষে কোনটা কাজ করে না, সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমি কেরিয়ারের শুরুতেই প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি। বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছিলাম। আমার বিশ্বাস, আমার যোগ্যতা আছে। তবে দেশের অধিনায়ক হতে না পারায় আক্ষেপ নেই। কারণ এই ব্যাপারটা আমার হাতেই ছিল না।“

অশ্বিন প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করছেন। রাজ্য দলের হয়ে একাধিক টুর্নামেন্ট জিতেছেন। আইপিএলেও দুই মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। কিন্তু জাতীয় দলের নেতা হিসাবে তাঁকে ভাবাও হয়নি। এমনি সহ-অধিনায়ক হিসাবেই কখনও ভাবা হয়নি অশ্বিনের।

আরও পড়ুন- জল্পনার অবসান, ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি ভারত-পাকিস্তান

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...