Monday, June 15, 2026

পুত্র সন্তানের বাবা হলেন অক্ষর, সোশ্যাল মিডিয়ায় দিলেন খুশির খবর

Date:

Share post:

কয়েকদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কয়েকদিন আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদে। আর এবার বাবা হলেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার অক্ষর প্যাটেল। গত ১৯ ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অক্ষরের স্ত্রী মেহা। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষর।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অক্ষর লেখেন, ” ও এখনও লেগসাইড অফসাইড ঠিক করতে পারেনি। কিন্তু নীল জার্সি পরিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করানোর জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। আমরা হকশ প্যাটেলকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভারতের সবচেয়ে ছোট সমর্থক। তবু ও সবচেয়ে বড় ভক্ত। আমাদের হৃদয়ের সবচেয়ে বিশেষ অংশ।”

 

View this post on Instagram

 

A post shared by Axar Patel (@akshar.patel)

২০২৩ সালের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অক্ষর এবং মেহা। বেশ গত অক্টবোরে তাদের সন্তানের আগমনের কথা জানান অক্ষর। গত ১৯ ডিসেম্বর পুত্র সন্তানের বাবা হন ভারতীয় দলের এই ক্রিকেটার।

আরও পড়ুন- ‘নেতৃত্ব দেওয়ার সবরকম যোগ্যতা ছিল’, টিম ইন্ডিয়ার নেতৃত্ব না পাওয়া নিয়ে বললেন অশ্বিন

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...