Tuesday, June 23, 2026

মনিপুর মিজোরামে নতুন রাজ্যপাল, পাঁচ রাজ্যের নতুন সাংবিধানিক প্রধান অনুমোদন রাষ্ট্রপতির

Date:

Share post:

দেশের পাঁচ রাজ্যে রাজ্যপাল বদলের পথে কেন্দ্র সরকার। কোনও ক্ষেত্রে রাজ্যপালদের মেয়াদকাল সম্পূর্ণ হওয়ার জন্য বদল হচ্ছে। আবার কোথাও গুরুত্বপূর্ণ পদাধিকারীদের রাজ্যপাল (Governor) পদে আনা হচ্ছে। পাঁচজনের নতুন নিয়োগে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। এর মধ্যে তাৎপর্যপূর্ণভাবে বদল হচ্ছে মিজোরাম মনিপুর এবং কেরালার রাজ্যপাল।

মেয়াদকাল শেষ হয়েছে ওড়িশার (Odisha) রাজ্যপাল রঘুবর দাসের। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। ওড়িশার নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন মিজোরামের বর্তমান রাজ্যপাল হরি বাবু কম্ভমপতি। এর ফলে মিজোরামেও (Mijoram) নিয়োগ হবে নতুন রাজ্যপাল। সেখানে আসবেন দেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং (General V K Singh)। ইতিমধ্যেই মনিপুরে সন্ত্রাসের ঘটনায় নাম জড়িয়েছে মিজোরামের। অভিযোগ উঠেছে মিজোরামের পথেই মনিপুরে অস্ত্র সরবরাহ হচ্ছে ফলে সেখানে প্রাক্তন সেনাপ্রধানকে রাজ্যপাল পদে আনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে মনিপুরের (Manipur) সাংবিধানিক প্রধানের ক্ষেত্রেও এবার বড় বদল আনছে কেন্দ্রের শাসকদল। স্বরাষ্ট্র দফতরের (MEA) প্রাক্তন আমলা অজয় কুমার ভল্লাকে (Ajay Bhalla) নিয়ে আসা হচ্ছে মনিপুরের রাজ্যপাল পদে। পাশাপাশি অদল বদল হচ্ছে বিহার ও কেরালার রাজ্যপালের। বিহারের (Bihar) রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার দায়িত্ব পাচ্ছেন কেরালার রাজ্যপাল পদে। অন্যদিকে বারবার কেরালা (Kerala) প্রশাসনের একাধিক বিল আটকে রাখার অভিযোগে অভিযুক্ত রাজ্যপাল আরিফ মহম্মদকে (Arif Mohammed) নিয়ে আসা হচ্ছে বিহারের রাজ্যপাল পদে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...