Saturday, April 4, 2026

সন্তান জন্মের খরচ ৬ লক্ষ! বিধানসভা কাঞ্চনের বিল নিয়ে চর্চা তুঙ্গে

Date:

Share post:

সম্পর্ক-বিয়ে-সন্তান– সব কিছু নিয়েই খবরের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। এবার কন্যা ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালের বিল নিয়েও হৈ চৈ। চিকিৎসার ক্ষেত্রে বিধায়করা খরচ পান। তার জন্য বিল দিতে হয়। আর মঙ্গলবার, সেই বিল জমা দিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। অঙ্কটা ৬ লক্ষ টাকা। তার মধ্যে চিকিৎসক নিয়েছেন ৪লাখ টাকা আর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল ২ লক্ষ। বিধানসভায় বিল জমা দিতেই শুরু হয়েছে চর্চা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত।

সদ্য় কন্যাসন্তানের বাবা হয়েছেন বিধায়ক কাঞ্চন (Kanchan Mallik)। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা কৃষভির জন্ম দেন বিধায়কের স্ত্রী শ্রীময়ী (Shreemoyee)। তার খরচ ৬ লক্ষ টাকা! নিয়মানুযায়ী, বিধানসভায় বিল জমা দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক। যা দেখে তাজ্জব সকলে। চর্চা শুরু হয়েছে বিধানসভায়।

একমাত্র চশমার বিল ছাড়া বিধানসভায় (Assembly) বিধায়কদের স্বাস্থ্য ক্ষেত্রে বিলের কোনও উর্ধ্বসীমা নেই। কারণ এর আগে ৫০ হাজার টাকার চশমার বিল ধরিয়েছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তার পর চশমার বিলের ক্ষেত্রে ৫ হাজার টাকা উর্ধ্বসীমা বেধে দেওযা হয়েছে। বাকি চিকিৎসার ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমা নেই। সেই মতো রিমবাসমেন্ট পাওয়ার জন্য বিল জমা দিয়েছেন কাঞ্চন। কিন্তু অঙ্ক দেখে জোর জল্পনা শুরু হয়েছে।

স্পিকার অবশ্য বলেছেন, “আমরা সব কাগজ পত্র দেখব। যাচাই করব। তারপরে যদি মনে হয় যে এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে তাহলে ডেকে পাঠাব। বিষয়টি আমাদের নজরে রয়েছে।” অনেক বেশি বিল হলে প্রয়োজনে হাসপাতালে সুপার অথবা চিকিৎসককে ডেকে পাঠিয়ে জানতে চান স্পিকার। এক্ষেত্রে কী হবে এখন সেটাই দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...