Tuesday, June 23, 2026

কেমন আছেন কাম্বলি? জানালেন নিজেই

Date:

Share post:

হাসপাতালে চিকিৎসা চলছে ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। গত কয়েকদিন ধরেই শিরোনামে তিনি। এখন কতটা সুস্থ কাম্বলি ? মুখ খুললেন স্বয়ং নিজেই। জানালেন , আগের থেকে অনেক ভালো আছেন। লড়াই যে ছাড়ছেন না , সেকথাও জানান তিনি। পাশাপাশি সমর্থকদের জন্য বিশেষ বার্তা।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাদ্যমকে কাম্বলি বলেন, “ সামনেই বড়দিন, নিউ ইয়ার। জীবনটা উপভোগ করো। কিন্তু সব ভুলে গিয়ে নয়। কিছুটা বাঁচিয়ে রেখো। মজা করতে গিয়ে সব ভুলে যেয়ো না। মাতাল হয়ে যেয়ো না। কারণ মা-বাবা সেটা পছন্দ করবে না।“ এখানেই না থেমে কাম্বলি আরও বলেন, “ এখন অনেকটা ভাল আছি। আমি ক্রিকেটকে কখনও ভুলব না। এখনও মনে আছে ক’টা শতরান আর দ্বিশতরান করেছি। কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমি লড়াই ছাড়ছি না। কারণ আমি লড়তে জানি।“

কাম্বলির জীবনযাপনের কারণেই বাদ পড়তে হয়েছে ভারতীয় দল থেকে। মদ্যপান তাঁর জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছে। মূত্রনালির সংক্রমণের চিকিৎসা চলছে তাঁর। কাম্বলি অসুস্থ হওয়ায় তাঁকে এক সমর্থক হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা জানাচ্ছেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। থানের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আজীবন কাম্বলিকে বিনামূল্যে চিকিৎসা করাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল। কাম্বলিও চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে জানিয়েছেন।

আরও পড়ুন- বিয়ের কোর্টে নয়া ইনিংস পিভি সিন্ধুর, রিসেপশনে স্পেশাল প্ল্যানিং ব্যাডমিন্টন তারকার 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...