Monday, April 6, 2026

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভুল উত্তরে নেগেটিভ মার্কিং, জানাল বোর্ড

Date:

Share post:

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন আগেই ঘোষণা করেছিল বোর্ড। এবার বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের ২৭ এপ্রিল রবিবার পরীক্ষা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফলাইনে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হবে। দুটি ভাগে পরীক্ষা হবে। প্রথম পত্রে থাকবে অঙ্ক। এই পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা থেকে চলবে দুপুরে ১টা পর্যন্ত। এর পর দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। প্রথম পত্র পরীক্ষা হবে ১০০ নম্বরের। দ্বিতীয় পত্রের দুটি বিষয় ৫০- ৫০ করে পরীক্ষা হবে। উত্তর ভুল হলে সে ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। খুব শীঘ্রই রেজিস্ট্রেশনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে,

WWW.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-এ আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। কবে থেকে আবেদন জানানো যাবে এবং আবেদনের শেষ তারিখ কবে সেই যাবতীয় তথ্য জানা যাবে বোর্ডের ওয়েবসাইটে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...