Tuesday, June 16, 2026

অভিনেতা বা প্রযোজক নন, জন্মদিনে নয়া অবতারে আত্মপ্রকাশ দেবের 

Date:

Share post:

২৫ ডিসেম্বর বড়দিন (Christmas) উপলক্ষে উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। কিন্তু সুপারস্টার দেবের (Dev) ফ্যানেদের কাছে এই দিনটার জনপ্রিয়তা একটু অন্য কারণে। আজ টলিউডের ‘পাগলু’র জন্মদিন। এবারের বার্থডে সেলিব্রেশন ‘খাদান’ (Khadaan) স্পেশাল। প্রায় দশ বছর পর কমার্শিয়াল অবতারে দেব (Dev) কামব্যাক করতে না করতেই দর্শকের ভালবাসায় উপচে পড়েছে। আর সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে জন্মদিনে নয়া রূপে আত্মপ্রকাশ করলেন সুপারস্টার। অভিনেতা বা প্রযোজক নন, এবার তিনি সৃজনশীল পরিচালক।

মাঝে কয়েক বছর ‘ফ্যামিলি’ নিয়ে ব্যস্ত থাকলেও ‘অ্যাকশন’টা যে ভুলে যাননি, এটা সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রতিটা ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন দেব (Dev)। চার দিনে ‘খাদান’-এর ব্যবসা ৪ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সিনেমা সাংসদ অভিনেতার ড্রিম প্রজেক্ট। তাই শুধু অভিনেতা আর প্রযোজক হিসেবেই তিনি থেমে থাকেননি, কাজ করেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও। সেকথা জানিয়েই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের (Dev Entertainment Ventured) পক্ষ থেকে শেয়ার করা হল সুপারস্টারের বার্থ ডে স্পেশাল ভিডিও (Birthday Special Video)। জন্মদিনে ভক্তদের জন্য এটাই শ্যাম মাহাতোর রিটার্ন গিফট। ভিডিওতে ‘খাদান’ (Khadaan) সিনেমার শুটিং-এর নানা মুহূর্ত দেখা গেছে। ক্যাপশনে লেখা, ‘তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর সীমাহিন এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায়, যেমন অনস্ক্রিনে তেমই অফস্ক্রিনে। আজ এই মানুষটার সেলিব্রেশন যিনি নিজের অসামান্য প্রতিভা নিয়ে একাধারে অভিনেতা, প্রযোজক আর এবারে ক্রিয়েটিভ ডিরেক্টর (Creative Director)।’ রাজ্যজুড়ে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে যেভাবে ‘রাজা’র দাপট দেখিয়েছেন দেব, তাতে সিনে বিশ্লেষকরা বলছেন সুপারস্টারের হাত ধরেই বাংলা কমার্শিয়াল সিনেমা তার হারানো গৌরব ফিরে পেল।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...