Saturday, April 4, 2026

উত্তরপ্রদেশ পুলিশই দায়ী! জাতীয় এসসি কমিশনের নির্দেশ নিয়েই গায়ে আগুন যুবকের

Date:

Share post:

সংসদ চত্বরে গায়ে আগুন লাগানো যুবকের অভিযোগ ঘিরে আরো একবার কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ। কীভাবে কেন্দ্রীয় সংস্থার নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে যোগী রাজ্যের পুলিশ, তারই উদাহরণ তুলে ধরলেন জিতেন্দ্রকুমার। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে আরএমএল হাসপাতালে (RML Hospital) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বুধবার বিকালে সংসদের (Parliament) বাইরে একটি পার্ক থেকে গায়ে আগুন লাগিয়ে সংসদের দিকে ছুটে আসে জিতেন্দ্র কুমার। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষ ও রেলওয়ে পুলিশ (Railway police)। তাকে হাসপাতালে পাঠানোর পরই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ (Delhi Police) ও ফরেনসিক দল।

সংসদ চত্বরের বাইরে তার যে সব জিনিস পড়েছিল সেখানেই একগুচ্ছ কাগজ পাওয়া যায়। যেখান থেকে তার পরিচয় জানা যায়। তার নাম জিতেন্দ্র কুমার। বাড়ি উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাগপথে। এরপরই পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। একটি জমি মামলায় তাদের দুটি পরিবার লিপ্ত ছিল। সেই মামলায় জাতীয় এসসি কমিশন (NCSC) তার পরিবারকে নির্দোষ বলে নির্দেশ দেয়।

অভিযোগ, এরপরেও উত্তর প্রদেশ পুলিশ জিতেন্দ্র ও তার পরিবারকে জেলে ভরে। জেল থেকে মুক্ত হওয়ার পরে মানসিক অবসাদে ভুগছিল জিতেন্দ্র। এরপরই সে বাগপথ (Baghpat) থেকে ট্রেন ধরে সোজা দিল্লি চলে আসে। এরপর সংসদ ভবনে (Parliament) বাইরে গায়ে আগুন লাগানোর সিদ্ধান্ত নেয়, বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। জিতেন্দ্রর জীবন-মরণ লড়াইয়ের মধ্যে ফের একবার প্রশ্নের মুখে উঠে এলো উত্তর প্রদেশ পুলিশের স্বেচ্ছাচারিতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...