Monday, April 6, 2026

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দফতর শিক্ষাসাথী ব্র্যান্ডের আওতায় খাতা তৈরি করছে। তিন রকম আকার ও মানের এই খাতা তৈরি করা হবে। বাজারে যেমন খাতা পাওয়া যায় তেমনি ধাঁচে আনা হচ্ছে। গুণগত মান বেশ ভালো। তবে দাম অনেকটাই কম। ক্রেতা সুরক্ষা মেলার মতো সরকারি মেলাগুলিতে পাওয়া যাবে এই খাতাগুলি। আগামী দিনে রেশন দোকানে মিলবে এই খাতা।

বলা বাহুল্য আগে এই প্রকাশনা সংস্থা থেকে রাজ্য সরকারের সবকিছু ছাপানো হত। কিন্তু পরবর্তীকালে সরস্বতী প্রেস চালু হওয়ায় বরাত কমেছে ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’ প্রকাশনা সংস্থার। সেইজন্য লাভের মুখ যাতে পায় তাই খাতা ছাপানো এবং বিক্রি সেই উদ্যোগ দেওয়া হবে এই সংস্থার হাতে। উল্লেখ্য, ‘শিক্ষাসাথী’র আওতায় আপাতত তিন ধরনের খাতা বাজারে আনা হচ্ছে। তার মধ্যে দু’টি খাতা ১৬০ পৃষ্ঠার। সেগুলির দাম ৭০ টাকা করে। ১০০ পাতার একটি খাতার দাম ৩৭ টাকা। এক আধিকারিক জানিয়েছেন, বাজারে যেমন খাতা পাওয়া যায় তেমনি ধাঁচে আনা হচ্ছে। গুণগত মান বেশ ভালো। তবে দাম অনেকটাই কম। ক্রেতা সুরক্ষা মেলার মতো সরকারি মেলাগুলিতে পাওয়া যাবে এই খাতাগুলি। আগামী দিনে রেশন দোকানে মিলবে এই খাতা।

আরও পড়ুন- বিপন্ন পান্না ব্যাঘ্র প্রকল্প! তবু নদী জোড়ার প্রকল্পে মাতলেন মোদি

_

_

_

_

_

_

_

_

_

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...