Saturday, April 4, 2026

কাজাখিস্তানে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী? প্রকাশ্যে সেই মুহূর্তের ভিডিও!

Date:

Share post:

বড়দিনে বিশ্বজুড়ে সেলিব্রেশনের মাঝেই হঠাৎ বিমান দুর্ঘটনার (Kazakhstan Plane Crash)খবর নাড়িয়ে দিয়েছিল সকলকে। রাশিয়ার অভিমুখে রওনা দেওয়া আজারবাইন এয়ারলাইন্সের (Azerbaijan Airlines) বিমান ভেঙে পড়ার নেপথ্যে কি পাখি নাকি অন্য কিছু? দুর্ঘটনার তদন্তের মাঝেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক যাত্রী সেই রুদ্ধশ্বাস মুহূর্তের ভিডিও শেয়ার করলেন (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)।

৬২ জন যাত্রী এবং পাঁচজন বিমান কর্মী নিয়ে প্লেন উড়েছিল। চেচনিয়ার রাজধানী গ্রজনীর দিকে যাওয়ার সময় আখটাও শহরে ভেঙে পড়ে বিমান।দুর্ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রাণে বাঁচার জন্য জীবিত যাত্রীরা তুমুল আর্তনাদ করে চলেছেন। কোনও কোনও যাত্রী বিমানের অবশিষ্ট অংশ থেকে বেরিয়ে আসার চেষ্টাও করছেন (যদি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। এয়ারলাইন্সের এক যাত্রী প্রায় দেড় মিনিট ধরে এই ভিডিও রেকর্ড করেন। রুশ সংবাদমাধ্যম ‘আরটি’-র একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন যাত্রীর মাথা থেকে রক্ত ঝরছে। কেউ কেউ বিমান থেকে নামার জন্য চিৎকার করছেন। ঝাঁকুনির তীব্রতা এতটাই ছিল যে প্রায় প্রত্যেকেই সিট থেকে পড়ে গেছেন। বিমান দুর্ঘটনার পর জরুরি অবতরণের ব্যর্থতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘন কুয়াশার কারণেই জরুরি অবতরণের চেষ্টা কি না, তা এখনও নিশ্চিত নয়। কেউ বলছেন মাঝ আকাশে এক ঝাঁক পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে, আবার কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির কারণেই জরুরি অবতরণের প্রয়োজনীয়তা হয়েছিল। প্রকাশ্যে আসা নয়া ভিডিও দেখে শিউরে উঠছেন সকলেই।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...