Wednesday, May 20, 2026

কনস্টাসকে ধাক্কা , শাস্তি পেলেন কোহলি, খেলতে পারবেন কি অজিদের বিরুদ্ধে শেষ টেস্ট ?

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত্যি হল। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগে শাস্তির মুখে পরলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আইসিসি জানিয়ে দিল কনস্টাসকে ধাক্কা মারার কারণে জরিমানা করা হয়েছে বিরাটের। তাঁর ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কোহলি। তবে তবে শেষ ম্যাচ খেলতে কোনও বাধা নেই বিরাটের। কারণ নির্বাসিত হতে হয়নি কোহলিকে। মেলবোর্নে চতুর্থ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় কোহলির। এই ঘটনার জন্য শাস্তি পেলেন তিনি।

কনস্টাসকে ধাক্কা মারার কারণে কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। তবে নির্বাসিত হননি। যার ফলে শেষ টেস্ট ম্যাচ খেলতে কোন বাঁধা রইল না বিরাটের। আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয়। টেস্ট হলে একটি ম্যাচ, সাদা বলের ক্রিকেট হলে দু’টি ম্যাচে নির্বাসিত হতে হয় ক্রিকেটারদের। বিরাট গত ২৪ মাসের মধ্যে কোনও ডিমেরিট পয়েন্ট পাননি। আগামী ২৪ মাসের মধ্যে তিনি আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হবেন। আইসিসির এই নিয়মের কারণেই বেঁচে গেলেন কোহলি।

ম্যাচে এদিন শুরুটা ভালই করেন কনস্টাস। অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটার চালিয়ে খেলে যশপ্রীত বুমরাহর ওপর। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। আর এরপরই অভিযোগ ওঠে কনস্টাসকে ধাক্কা দেন বিরাট। ঘটনার সূত্রপাত, বক্সিং ডে টেস্টের ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে।

আরও পড়ুন- বিরাটের ধাক্কা, মুখ খুললেন কনস্টাস, কী বললেন অজি তরুণ ক্রিকেটার

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...