Wednesday, June 10, 2026

মর্মান্তিক, ধর্ষণে বাধা দেওয়ায় বারাণসীতে আট বছরের শিশুকে মাথা থেঁতলে খুন!

Date:

Share post:

প্রতিবেশী যুবক ধর্ষণের চেষ্টা করেছিল। বাধা দেওয়ার প্রবল চেষ্টা করেছিল আট বছরের শিশু, চিল চিৎকারও করে।কিন্তু যুবকের সঙ্গে পেরে ওঠেনি একরত্তি। জানাজানি যাতে না হয়, তাই শিশুটিকে খুন করল যুবক। এরপর বস্তাবন্দি করে শিশুর দেহটি এলাকারই এক স্কুলে ফেলে দেয়। যদিও পুলিশ খুনিকে গ্রেফতার করেছে। তবে, এই অপরাধীকে ধরার সময় রীতিমতো গুলির লড়াই চলে। যদিও, শেষরক্ষা হয়নি। উত্তরপ্রদেশের বারাণসীর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সুজাবাদের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বস্তায় ওই শিশুর নগ্ন দেহ উদ্ধার হয়েছিল। সারা শরীরে ছিল বেশ কয়েকটি আঘাতের চিহ্ন। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় মশার ধূপ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। বাড়ি না ফেরায় পুলিশে জানানো হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ইরশাদ। তিনি নির্যাতিতারই প্রতিবেশী। সিসিটিভি ফুটেজে তাকে মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যেতে দেখা গিয়েছে। কিছুক্ষণ পর তাকে একটি বস্তা নিয়ে বেরোতে দেখা যায়। এর পরেই ইরশাদের খোঁজে নির্যাতিতার পাড়ায় যায় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন যুবক। পুলিশ পাল্টা গুলি চালালে পায়ে গুলি লাগে তার। তাকে গ্রেফতার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বারাণসী কাশী অঞ্চলের ডিসিপি গৌরব বনসাল বলেছেন, জেরায় অপরাধী জানিয়েছে ধর্ষণে বাধা দেওয়ার পরেই রাগের মাথায় সে আট বছরের ওই শিশুকে খুন করে। ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। এরপর মৃতদেহ বস্তায় ভরে একটি স্কুলের সামনে ফেলে দেওয়া হয়।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...