Wednesday, June 24, 2026

সরকারি অনুমতি ছাড়াই Google ম্যাপে ডোরিনা ক্রসিংয়ের নাম বদল!

Date:

Share post:

সরকারি অনুমতি ছাড়াই কলকাতার (Kolkata) গুরুত্বপূর্ণ মোড়ের নাম বদল করলো গুগল। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) নাম আর জি করের মৃত ডাক্তার-পড়ুয়ার স্মৃতিতে ‘অভয়া ক্রসিং’ করা হোক বলে দাবি তুলেছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। এই আর্জি জানিয়ে ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠিও দেয় ফোরাম। একইসঙ্গে তারা দাবি জানায় Google-এর কাছেও। সরকারের তরফ থেকে কোনও সিদ্ধান্ত জানানো না হলেও, গুগল ম্যাপে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে দেওয়া হয়েছে।

গুগল ম্যাপে ‘ডোরিনা ক্রসিং’ (Dorina Crossing) লিখে দিয়ে সার্চ করলে জায়গা দেখাচ্ছে না। কিন্তু ‘অভয়া ক্রসিং’ দিলে লোকেশন দেখাচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে সরকারের অনুমতি ছাড়া কলকাতার অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তার মোড়ের নাম বদলে দিল গুগল? ব্রিটিশ সময় থেকে ডোরিনা ক্রসিং বলে পরিচিত ধর্মতলার গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলের নাম নিজেদের মর্জি মতো বদলে দিয়েছে এই সার্চ ইঞ্জিন!

আর জি কর কাণ্ডে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি, দ্রুত তদন্ত ও সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে ২০ ডিসেম্বর থেকে ডোরিনা ক্রসিংয়ের কাছে অবস্থানে বসে ডাক্তারদের যৌথ সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। সেখানেই আর জি করের মৃতার স্মৃতিতে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলের দাবি তোলেন চিকিৎসকরা। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও মেয়রকে চিঠি দেয় চিকিৎসক সংগঠন। আর্জি জানায় গুগলকেও। রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। কিন্তু সরকারি অনুমতির তোয়াক্কা না করেই গুগল ম্যাপে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...