Wednesday, June 24, 2026

বিরাট-কনস্টাস বিতর্ক নিয়ে মুখ খুলল ক্রিকেট অস্ট্রেলিয়া , কী বলল তারা ?

Date:

Share post:

মেলবোর্ন টেস্টের প্রথম দিন থেকেই একের পর এক বিতর্ক। বক্সিং ডে টেস্টের প্রথম দিন অজি তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাট কোহলির বিরুদ্ধে। এর নিয়ে আইসিসির কাছ থেকে শাস্তিও পান বিরাট। আর এবার এই নিয়ে মুখ খুললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে। বললেন বিরাটের কাছে থেকে এটা প্রত্যাশিত।

এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বলেন, “ ঘটনাটা দেখতে ভাল লাগেনি। সকলেই জানেন, ক্রিকেট মাঠে শারীরিক সংঘাত কখনও কাম্য নয়। যেটা হয়েছে, ভাল হয়নি। আমার মনে হয়, কোহলি দোষ স্বীকার করে ঘটনার দায় নেবে। বয়স অনুযায়ী কনস্টাস যথেষ্ট পরিণতি বোধ দেখিয়েছে। বলা যায়, আমাদের তরুণ ক্রিকেটার কোহলির আচরণকে কিছুটা করুণার চোখে দেখেছে। হয়তো এটা দু’দলের তীব্র প্রতিদ্বন্ধিতার একটা বহিঃপ্রকাশ। মাঠে তীব্র ক্রিকেটীয় লড়াই হতেই পারে। তবু বলব, এই ধরনের বিষয় দেখতে ভাল লাগে না।“

এদিকে কোহলির এই ব্যবহারের জন্য বিরাটকে শাস্তি দেয় আইসিসি। গতকাল তারা বিবৃতিতে জানান, “ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাঁকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কোহলি।

আরও পড়ুন- পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...