Saturday, February 21, 2026

আন্দোলনকারী! আরজিকর ইস্যু চলাকালীন ফুলেফেঁপে উঠলেন কোন জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

আর জি করের নির্যাতিতার বিচার চেয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআইকে ডেকে এনে সিবিআই-এর বিচার শুনেই আবার সিবিআই-এর (CBI) বিরুদ্ধে তাঁরা হাঁটা শুরু করেছেন। মনঃপূত হয়নি বলে এখন আবার নতুন করে আন্দোলনের ছক সাজাতেও শুরু করেছেন। কিন্তু প্রথম ধাপের আন্দোলনের পরেই চিকিৎসকদের সংগঠনের অ্যাকাউন্টে বিপুল টাকার হদিস পাওয়া গিয়েছিল। তারা আরও কিছু পর্দা খুলল আন্দোলনকারী মুখ হিসাবে উঠে আসা দুই চিকিৎসকের অ্যাকাউন্টের টাকার অংকের পরিমাণ প্রকাশ্যে আসতে।

সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ (Kinjal Nanada) ও রুমেলিকা কুমার (RUmelika Kumar)। রুমেলিকা অনশনও করেছিলেন বেশ কিছুদিন। সূত্র মারফত প্রকাশিত হচ্ছে কিঞ্জলের বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে টাকার অংকটা আড়াই কোটি ছাড়িয়েছে। রুমেলিকা আবার একটু অন্য পথে হেঁটেছেন। ব্যাংক ব্যালেন্স ১৬ লক্ষের কাছাকাছি রেখেছেন। কিন্তু ফিক্সড ডিপোজিট দেখলে তাক লেগে যাবে। সেখানে টাকার অংকটা এক কোটি ছাড়িয়েছে।

এই তথ্য প্রকাশিত হওয়ার পরেই প্রশ্ন উঠেছে, এত কোটি কোটি টাকা কিভাবে জুনিয়র চিকিৎসকদের (juinor doctors) অ্যাকাউন্টে ঢুকলো। এর আগে দীর্ঘ প্রায় চার মাস আরজিকর আন্দোলনের বিভিন্ন সূত্র থেকে অর্থ সংগ্রহের পর কোটি টাকার মালিক হয়েছিল চিকিৎসকদের সংগঠন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। সংগঠনের অ্যাকাউন্টে ঢুকেছিল এক কোটি সত্তর লক্ষ টাকা। সেই সংগঠনের রেজিস্ট্রেশন স্বেচ্ছাসেবী সংগঠনের আইনে হলেও তার ঠিকানা ছিল সরকারি মেডিক্যালের হস্টেল। স্বাভাবিকভাবেই দুই জুনিয়র ডাক্তারের অ্যাকাউন্টে কোটির হিসাব দেখার পর অনেকেই প্রশ্ন তুলছেন, এই টাকার উৎস কি।

spot_img

Related articles

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...