Thursday, April 9, 2026

কলকাতায় ১৫ টি ছোট গাড়ি কিনবে দমকল বিভাগ : সুজিত বসু

Date:

Share post:

ঘনবসতি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের গাড়ি প্রবেশের সমস্যা নিরসনে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। একারণে কলকাতায় ১৫ টি ছোট গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে দমকল বিভাগ। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, সাম্প্রতিক কালে বিভিন্ন জায়গায় আগুন নেভাতে গিয়ে দেখা গেছে রাস্তা সংকীর্ণ হওয়ার দরুণ ওই সব এলাকায় দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না। সেজন্য আড়াই হাজার লিটার জলধারণ ক্ষমতার ১৫টি ছোট গাড়ি কেনা হচ্ছে। এছাড়াও ছোট-বড় মিলিয়ে মোট ৭৫টি নতুন গাড়ি কিনছে দমকল বিভাগ। শীঘ্রই জঙ্গিপুর ও পূর্ব বর্ধমানে আরও দুটি দমকল কেন্দ্র খোলা হচ্ছে।

রাজ্যে এই মুহূর্তে ১৬৪টি দমকল কেন্দ্র রয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২০০ পর্যন্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।যাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকলের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে।

সম্প্রতি তপসিয়া ও নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। নিউ আলিপুরের অগ্নিসংযোগ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে দীর্ঘক্ষণ শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। যান চলাচল বন্ধ করে দিতে হয় দুর্গাপুর ব্রিজেও। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদেরও।

প্রসঙ্গত, পরপর ঝুপড়িতে অগ্নি সংযোগের ঘটনায় সম্প্রতি নিজের ক্ষোভ চেপে রাখেননি কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম। নিউ আলিপুরের অকুস্থলে দাঁড়িয়েই ফিরহাদ প্রশ্ন তুলেছিলেন, “পর পর ঝুপড়িতেই কেন আগুন লাগছে?” ফিরহাদ এও বলেন, “এর পিছনে নিশ্চয়ই কিছু রয়েছে। শীতের হাত থেকে বাঁচতে মানুষ কিছু একটা করছে। অনেকেই বাড়ির আশেপাশে দাহ্য পদার্থ রাখেন। সেটাও আমাদের দেখতে হবে।”

 

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...