Friday, June 19, 2026

শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ, অন্তিম যাত্রায় মানুষের ঢল

Date:

Share post:

সকাল দশটা পনেরো মিনিটে কংগ্রেসের সদর দফতর থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। নিথর ঠান্ডা দেহ ঢাকা ফুলের মালায়। শ্রদ্ধা সম্মানে শেষ প্রণাম দলমত নির্বিশেষে সকল রাজনীতিকদের। কামানবাহী শকটে নিগমবোধ ঘাটে পৌঁছে গেল মনমোহনের মরদেহ। অন্তিম যাত্রায় রাস্তা জুড়ে মানুষের ঢল।

এদিন সকাল থেকেই কংগ্রেসের কার্যালয় দলীয় নেতৃত্বের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে বিশিষ্টজনেরা উপস্থিত হন। গোটা বিষয়টি তদারকি করেন মল্লিকার্জুন খারগে এবং রাহুল গান্ধী (Rahul Gandhi)। রয়েছেন কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। ১১:৪৫ মিনিটে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যমুনার তীরে একুশটি গান স্যালুটে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হবে। উপস্থিত থাকবেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রনেতার শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে খবর।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...