Saturday, April 4, 2026

ঘাটতি থেকে শিক্ষা, গঙ্গাসাগর মেলার বিশেষ বৈঠকে বার্তা ফিরহাদের

Date:

Share post:

নতুন বছর শুরু হওয়ার আগে থেকেই রাজ্য প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের মন্ত্রী বিধায়কদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সেই মতো তীর্থযাত্রীদের সুবিধা-অসুবিধা দেখভালের বিশেষ দায়িত্ব পেয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তারই প্রস্তুতিতে সাগরমেলায় পুর-পরিষেবা নিয়ে কলকাতা পুরভবনে বিশেষ বৈঠক করলেন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম।

কলকাতা শহরের উপর পুণ্যার্থীদের বিশেষ দায়িত্বভার থাকে। এখান থেকে শিবির করে সুষ্ঠুভাবে গঙ্গাসাগরের (Gangasagar) উদ্দেশে রওনা দেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এই নিয়ে ফিরহাদ জানিয়েছেন, গঙ্গাসাগর মেলায় আমাদের বিভিন্ন পুর-পরিষেবা দিতে হয় পুণ্যার্থীদের জন্য। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তীর্থযাত্রীদের শিবিরগুলিতে জল পৌঁছে দেওয়া, দূষণ রোধে লাগাতার স্প্রে করে ধুলো নির্মূল করা, ঘাটগুলিকে পরিষ্কার রাখার মতো কাজগুলি পুরসভা (Kolkata Municipal Corporation) করে। সেইসব নিয়েই আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। উপস্থিত ছিলেন পুর-কমিশনার ধবল জৈন-সহ পুরসভার বিভিন্ন বিভাগীয় আধিকারিক, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

এদিনের পুর-পরিষেবার বৈঠক নিয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) আরও জানিয়েছেন, আগের বছর কোথায় কোথায় গাফিলতি ছিল, সেসব ঠিক করার চেষ্টা চলছে এবার। যেমন আগেরবারের চেয়ে এবার সাফাইকর্মী বেশি থাকবে। কারণ, এবার এলাকা অনেকটাই বেড়েছে। আগে রোজ ১২০ জন কাজ করত, এবার থেকে ১৩০ জন সাফাইকর্মী ২৪ ঘণ্টা কাজ করবে। এছাড়াও কিছু রাস্তাও খারাপ হয়ে আছে। সেগুলোও ঠিক করতে হবে। স্বাস্থ্য পরিষেবার জন্য ক্যাম্পও থাকবে। আমি নিজে গঙ্গাসাগরে থাকব ১৩, ১৪, ১৫ জানুয়ারি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে (transit camp) পুরসভার শিবির হচ্ছে। সেই ক্যাম্পে অতীন ঘোষ আর দেবাশিস কুমার থাকবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...