Saturday, March 14, 2026

বর্ষবরণের রাতে বাড়তি সতর্কতা: নারী-নিরাপত্তায় কড়া নজরদারি কলকাতা পুলিশের, নজরে যান চলাচলও

Date:

Share post:

পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরের বর্ষবরণ উৎসবে যাতে শহরবাসীকে কোন রকম ভোগান্তি পোহাতে না হয় তার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ জানালেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma)। সেই সঙ্গে থাকছে বাইক আরোহীদের জন্য সুখবর। বর্ষবরণের রাতে সারারাত খোলা থাকবে মা উড়ালপুল (Maa flyover) বাইক আরোহীদের জন্য জানালেন সিপি।

নববর্ষ উদযাপনের উৎসবে শহরে নিরাপত্তা বিধানে মোতায়েন থাকছেন প্রায় সাড়ে চার হাজার পুলিশ বাহিনী। শহরের নির্দিষ্ট প্রায় ১৫ টি জায়গায় থাকছে নাকা চেকিং (NAKA checking), শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। যে সব জায়গায় বেশি যাতায়াত করেন সাধারণ মানুষ সেইসব জায়গায় অতিরিক্ত নজরদারির প্রতিশ্রুতি দিলেন তিনি।

খ্রীস্টমাস উদযাপনে কলকাতা পুলিশের নিরলস পরিশ্রমের সাক্ষী থেকেছে শহর কলকাতা। গোটা শহর যখন উৎসবে মাতোয়ারা তখন শহরজুড়ে উৎসবমুখর বাঙালিকে নিরাপত্তা দিয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা। বর্ষবরণের রাতেও সাদা পোশাকে বিশেষ বাহিনী মোতায়েন থাকবে। ইভটিজিং (eve teasing) সংক্রান্ত অভিযোগেও থাকবে পুলিশি তৎপরতা। তার জন্য কলকাতা পুলিশকে (Kolkata Police) দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণও।

রাস্তাঘাটে যান চলাচল যতটা মসৃণ করা যায়, তা নিয়ে তৎপরতা থাকবে। গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে। মদ্যপ গাড়িচালকদের উপর থাকবে কড়া নজর। কোনওভাবেই অ্যাম্বুল্যান্স (ambulance) যাতে না আটকে যায়, তা নিয়েও থাকবে তৎপরতা।

এবছর বর্ষবরণের রাতে মা উড়ালপুল খোলা থাকবে বাইক আরোহীদের জন্যও। আইটি কর্মী ও বিভিন্ন রাতের অফিস কর্মীদের অনুরোধে এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। তবে দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রণ থাকবে বাইকের গতিতে, জানালেন সিপি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...