Thursday, April 9, 2026

দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণ শুরু, উইকেন্ডে শিয়ালদহ উত্তরে বাতিল একাধিক লোকাল!

Date:

Share post:

হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন বাতিলের দুর্ভোগ কাটছে না, তার মাঝে এবার শিয়ালদহ শাখাতেও ব্যাহত হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা(Local Train service interruption in Sealdah North division)। পরিষেবা নিয়ে আর কত ছেলেখেলা করবে রেল? নিত্যদিন ট্রেন যাত্রায় দুর্ভোগের শিকার হওয়া যাত্রীদের ক্ষোভ বাড়ছে। রেল সূত্রে খবর, দমদম স্টেশনের (Dumdum Station) ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ব্যাহত হবে ট্রেন পরিষেবা।

শিয়ালদহ-ডানকুনি আপ ও ডাউন লোকাল থেকে শুরু করে, উত্তর শাখার হাবরা, দত্তপুকুর, হাসনাবাদ, রানাঘাট, শান্তিপুর এবং কৃষ্ণনগর রুটের ট্রেনও বাতিল থাকছে। এর পাশাপাশি লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন শনিবার রাত দশটা পনেরো মিনিটের পরিবর্তে আধঘন্টা দেরিতে ছাড়বে। বর্ষশেষে এত ট্রেন বাতিলে খুব স্বাভাবিকভাবেই যাত্রী ভোগান্তির আশঙ্কা আরও বাড়ছে।

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...