Tuesday, June 23, 2026

পাসপোর্ট ভেরিফিকেশনে এক গুচ্ছ নতুন নিয়ম: রাজ্য পুলিশের কড়া পদক্ষেপ

Date:

Share post:

পাসপোর্টের ভেরিফিকেশন (passport verification) করতে যে নথির প্রয়োজন হয় সেটাই জাল! সাধারণ আধার কার্ড থেকে প্যান কার্ডের মত নথি জাল করে দেদার বিলি হয়েছে জাল পাসপোর্ট। অনেক ক্ষেত্রে নজরদারিতে ঘাটতি রয়ে গিয়েছে পুলিশের তরফেও। সেইসব ফাঁকফোঁকর বুজিয়ে ফেলতে তৎপর রাজ্য পুলিশ। ক্রাইম সেমিনারে জারি হল একগুচ্ছ নতুন নির্দেশিকা।

কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থার যোগসূত্র ধরে কলকাতা পুলিশ জাল পাসপোর্টের (fake passport) চক্রের মাথার সন্ধান চালাচ্ছে। যদিও আদালতে পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গিয়েছে পাসপোর্ট অফিস বা স্বরাষ্ট্র মন্ত্রকের (MEA) নিয়মের অনেক জায়গায় আটকে যেতে হয় পুলিশকে। সেইসব বাধা কাটিয়ে কীভাবে স্বচ্ছ ভেরিফিকেশন করে সঠিক ব্যক্তির হাতে পাসপোর্ট তুলে দেওয়া যায় তার উদ্যোগ রাজ্য পুলিশের। সব থানায় নতুন নির্দেশিকা পাঠানো হল কলকাতার পুলিশ কমিশনার (CP, Kolkata Police) মনোজ ভার্মার তরফে।

পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যাতে কোনও গোলযোগ না হয়, কোন বিষয় এড়িয়ে না যায় তা ভাল করে যাচাই করতে বলা হয়েছে। প্রতিটি থানার ওসির কাছে গিয়েছে নির্দেশ। যিনি পাসপোর্টের জন্য আবেদন করছেন তার কোন অপরাধমূলক কেস (police case) আছে কিনা তাও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে পাসপোর্ট ভেরিফিকেশনের সময় প্রদত্ত ঠিকানায় ডেপুটি কমিশনার পদমর্যাদা অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে গিয়ে দেখার কথাও বলা হচ্ছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...