Tuesday, June 23, 2026

বর্ষবরণের রাতেই রেকর্ড পারদ পতন! আবহাওয়ার নতুন খেলা শুরু 

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার জেরে যতই সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হোক না কেন, বছর শেষেই ঘুরবে খেলা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস বলছে, বর্ষশেষ আর বর্ষবরণের রাতেই কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) নামবে ১৪ ডিগ্রিতে। জেলায় জেলায় দশ ডিগ্রি বা তার কমেও নামতে পারে পারদ। উইকেন্ডে পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

বাংলাতে শীতের দেখা না মিললেও উত্তর ভারতে শৈত্যপ্রবাহে নাজেহাল জনজীবন। বরফের চাদরে ঢাকা পড়েছে একাধিক রাজ্য। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার রাতে কিংবা রবিবার সকালে বৃষ্টি হতে পারে। সোমবারের পর এরাজ্যে নিম্নমুখী হবে পারদ। মঙ্গলের রাতে শীত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেই আশা করা হচ্ছে। যদিও চলতি বছরের বাকি দিনগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...